• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলবে ভাইকে পিটিয়ে হত্যা : আটক ৬ 

Lovelu / ১৩৩ Time View
Update : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  :

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মিঠুরকান্দি গ্রামে সম্পত্তিগত বিরোধের জের ধরে আপন ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর (রবিবার ) রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মিঠুরকান্দি গ্রামের কলিম উল্লাহ বেপারীর ছেলে মো. সফিকুল ইসলাম বেপারী (৩০) এর সাথে তার ভাই বোনদের পৈতৃক সম্পত্তিগত বিরোধ চলছিল। রবিবার  তার সাথে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে সফিকুল ইসলামকে বেধর মারপিট করেন তার ভাই, বোন ও ভগ্নিপতি। এতে করে সফিক গুরুতর আহত হলে ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে সফিকুল ইসলাম মাদকাসক্ত ছিলেন জানিয়েছেন আটককৃতরা।

 

আটককৃতরা হলেন, নিহতের ভাই আশিক বেপারী (২৩), রবি উদ্দিন (৪৫), মজনু প্রধানের ছেলে আজিজ প্রধান (২৮), সফি উল্লাহর ছেলে সিমা (৩০), রিনা (৩৮) ও লিপি আক্তার ৩৫)।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। মৃতদেহে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পোস্টমর্টেম পাঠানো হয়েছে। আটককৃত ৬ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category