• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

ছেংগারচর পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা

Lovelu / ১১৭ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ কামরুল হাসান রাব্বিঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর সভার ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর শনিবার বিকালে ঘনিয়ার পাড় চৌরাস্তা বাজার এই কার্যালয় উদ্বোধ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি এড.ফজলুল হক সরকার হান্নান।

ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক মিলনের পরিচালনায়

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সিনিয়র সহ সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান।


এ সময় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদুজ্জামান টিপু, সিনিয়ার যুগ্ন আহবায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা যুবদল নেতা কাইউম মুন্সি, ছাত্রদলের আহবায়ক নূরুল হুদা ফয়েজী, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সাগর, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আলম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নূর নবী মোল্লা, ছাত্র বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন,যুবদল নেতা নবির হোসেন,অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন, ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।

এ সময় বক্তরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ও বিএনপির জাতীয় নির্বহি কমিটির সদস্য আলহাজ্ব ড. মুহাম্মদ জালাল উদ্দীনের নেতৃত্বে সকল অপশক্তিকে মোকাবেলা করতে হবে। দেশে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়, মন্দির, গির্জা, মানুষের জানমাল, সরকারী, বেসরকারী অফিস, দোকানপাট, বাড়ি-ঘরসহ রাষ্ট্রীয় সম্পদ কেউ যেনো ভাঙচুর এবং ক্ষতি করতে না পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে। দেশের সম্পদ আমাদের সকলের সম্পদ। তাই আমাদেরকেই দেশের সম্পদ রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category