• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলব উত্তরে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

Lovelu / ২১৫ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু হয়েছেন।শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত মায়ের নাম রোকেয়া বেগম (৬০)। তিনি দিঘলীপাড় গ্রামের মৃত কালু মিয়া প্রধানের স্ত্রী। এ ঘটনায় ছেলে নুরে আলম (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন।

নিহত রোকেয়া বেগমের বড় মেয়ে মায়া আক্তার জানান, আমার ছোট ভাই নুরে আলম মানসিকভাবে প্রতিবন্ধী। প্রায় সময়ই সে আমাকে এবং আমার মা কে মারধর করত। আজকে শনিবার দুপুরে দিকে মায়ের সাথে এক সঙ্গে ভাত খেয়ে ঘর থেকে বের হয়ে যায়। কিচ্ছুক্ষণ পরে বারিতে ফিরে ঘরের দরজার সামনে আমার মাকে দেখতে পেয়ে নুরে আলম কোন কিছু বোঝার আগেই একটি ইট নিয়ে দৌড়ে গিয়ে আমার মায়ের মাথায় এলোপাথাড়িভাবে আঘাত করে। আঘাত পেয়ে আমার মা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়েন। পরে ঘটনাস্থলে আমার মা মারা যান। থানা পুলিশকে খবর দিলে, পুলিশ এসে আমার ছোট ভাই নুর আলমকে ধরে থানায় নিয়ে যান।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথেই আমি সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নুরে আলমকে আটক করেছি। নুরে আলম মানসিকভাবে প্রতিবন্ধী। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category