• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলব উত্তরে গণ সমাবেশে

চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই

Lovelu / ২৮৮ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, আমরা ৫ আগস্টের পর কী দেখলাম, সেই চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে। তারা হাট-ঘাট-রাস্তা দখল শুরু করে দিয়েছে। আমরা চাঁদাবাজদের আর দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই। যারা দোষী–অপরাধী, তারা কোনো অবস্থাতে নির্বাচন করতে পারবে না।

 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ইসলামি আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণ সমাবেশে প্রধান অতিথি ভাষণে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই উপরোক্ত কথাগুলো বলেন।

 

তিনি বলেন, আগামী নির্বাচন পিআর (সংখ্যানুপাতিক হারে) পদ্ধতিতে নির্বাচন চাই। যদি পিআর সিস্টেমে নির্বাচন হয়, তাহলে পেশিশক্তির ব্যবহার হবে না। টাকা দিয়ে ভোট কিনতে পারবে না। কোনো জুলুম, খুন, কেন্দ্র দখল চলবে না, মার্কায় ভোট দেবেন। যেই মার্কা যত ভোট পাবে, সেই পার্সেন্টেজ অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে এবং প্রতিনিধিত্ব করবে।

 

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, নেতার পরিবর্তন হয়েছে। নীতি আদর্শের পরিবর্তন হয়নি। শুধু নেতার পরিবর্তন হলে হবে না। নীতির পরিবর্তন হতে হবে। তাই আল্লাহকে যারা ভয় করে, যারা হারাম খাবে না, লুট করবে না, এমন মানুষকে যতদিন ক্ষমতায় না বসাবেন, ততদিন আন্দোলন সংগ্রাম করে রক্ত দিবেন কিন্তু শান্তি পাবেন না। পুঁজিবাদী অর্থনীতি ধনিকে ধনি বানায় আর গরীবকে গরিব বানায়। ইসলামী অর্থনীতি গরিবকে ধনি বানায়। তাই পুঁজিবাদী অর্থনীতি বন্ধ করতে হবে।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলার সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিম চৌধুরী এবং সদস্য মাওলানা আতাউল্লাহ মহসিন এর যৌথ সঞ্চালনায় গণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমদ সাকি।

 

আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কে এম ইয়াসিন রাশেদ সানি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি মুখতার হোসাইন সিদ্দিকী, সহ-সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, জাতীয় ওলামা মাশায়েক আইমা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহজাহান আল হাবিবী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার প্রচার ও দায়রা বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category