• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Headline
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

কচুয়ায় এক ব্যবসায়ীর উপর হামলা ও মারধরের অভিযোগ

Lovelu / ২১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি ॥

কচুয়া উপজেলার দূর্গাপুর বাজারে মোটা অঙ্কের চাঁদার দাবীতে এক ব্যবসায়ীর উপর হামলা করা হয়েছে। গুরুতর আহত ড্রেজার ব্যবসায়ী সোহাগ গাজী (৩০) বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩নং বেডে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হামলার শিকার সোহাগ গাজীর পরিবারের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গুরুতর আহত উপজেলার দূর্গাপুর গ্রামের আবুল কালামের পুত্র মো. সোহাগ গাজী জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সাচার চৌধুরী দিঘির পাড় গ্রামের শুক্কুর আলীর পুত্র আজমুল হোসেন আমার মোবাইলে ফোন দিয়ে আমাকে দূর্গাপুর বাজারে আসতে বলে। এসময় আমি দূর্গাপুর বাজারে শামিমের দোকানের সামনে আসলে আজমুল হোসেন আমার কাছে বিভিন্ন কথার ফাঁকে মোটা অঙ্ক দাবী করেন। এক পর্যায়ে তার দাবীকৃত অংক দিতে অস্বীকার করায় আজমুল হোসেনের নেতৃত্বে চৌধুরী দিঘির পাড় গ্রামের সুমন, নবীর, সোহাগ, পারভেজ, রঞ্জন আলী, বায়েজিদ ও সাচার তালুকদার বাড়ির শাওন আমার উপর দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে বেধম মারধর করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে সোহাগ গাজীকে আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলাকারীরা সোহাগ গাজীর সাথে থাকা নগদ ২১ হাজার ৫শ টাকা ও একটি মূল্যবান স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে যায় বলেও তিনি দাবী করেন।

এছাড়া প্রভাব খাটিয়ে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিচ্ছেন বলেও তার পরিবারের সদস্যরা জানান। সোহাগ গাজীর বাবা আবুল কালাম বলেন, হামলাকারীদর সাথে আমাদের কোন পূর্ব বিরোধ নেই। আমার ছেলের উপর অন্যায়ভাবে হামলা করা হয়েছে। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category