• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠন শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে: ড. মো. জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে ভারী বৃষ্টিতে সবজির জমি তলিয়ে সবজি নষ্ট প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় করতে হবেঃ ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  ত্রিশালে পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে সুজনের মানববন্ধন এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, এটি কুমিল্লার মানুষের স্বপ্নঃ কৃষি মন্ত্রী  অস্ত্রোপচারের অপেক্ষায় অসহায় তাজিবুরের পাশে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি

মতলব উত্তরে খবির ও লাবলু হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

Lovelu / ১৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তরে অটোরিকশা চালক খবির ও সাবেক ইউপি সদস্য লাবলু হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মতলব উত্তর থানা রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য দেন – সমাজ সেবক আহসান হাবীব নান্টু, রবিউল্লাহ মিয়াজি, মহসিন দেওয়ান, এম ইলিয়াস আলী, গাজী আল আমিন, বিল্লাহ হোসেন বাবু, ফেরদৌসি বেগম ও নিহত খবিরের স্ত্রী মাসুদা বেগম।

বক্তারা বলেন, খবির উদ্দিন প্রধান অটোরিক্সা চালিয়ে এবং কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো। তাকে হত্যা করে স্ত্রীকে করছে বিধবা আর সন্তানদের করেছে পিত্তহারা। যারা এই কাজ করেছে তারা মানুষ নামের পশু। তারা আরও বলেন, গত দুই বছর আগে ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্ল্যাহ লাভলুকেও হত্যা করেছে। আমরা মনে করি এই দুই হত্যাকান্ড একই সুতায় গাঁথা। তার পরিকল্পিতভাবে এই কান্ড চালিয়ে আসছে । তাদের উপযুক্ত বিচার হওয়া উচিত। যার হত্যাকান্ডের সাথে যার জরিত তাদের দ্রুত আইনের আওতায় দৃষ্ঠান্ত মূলক শাস্তির ফাঁসির দাবি জানান বক্তবরা। প্রশাসনের কাছে আমরা এই দুই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন বলেন, আমরা ইতিমধ্যে ২ জনকে আটক করেছি। আমাদের অভিযান অভ্যাহত আছে। অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category