• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠন শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে: ড. মো. জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে ভারী বৃষ্টিতে সবজির জমি তলিয়ে সবজি নষ্ট প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় করতে হবেঃ ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  ত্রিশালে পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে সুজনের মানববন্ধন এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, এটি কুমিল্লার মানুষের স্বপ্নঃ কৃষি মন্ত্রী  অস্ত্রোপচারের অপেক্ষায় অসহায় তাজিবুরের পাশে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি

শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ছেংগারচরে বিএনপির  বিক্ষোভ সমাবেশ

Lovelu / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা, খুন, গুম, হামলা, মামলার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে ছেংগারচর স্কুল মাঠ এলাকা হতে বের হওয়া মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় স্কুল মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু প্রধান, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান,সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজি,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আলম,পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক  ফরহাদ হোসেন।

এ সময় পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক কাওছার খান,প্রধান,প্রচার সম্পাদক আক্তারুজামান,  পৌর ছাত্রদলের সভাপতি শাকিল খান,ছেংগারচর  কলেজ ছাত্র দলের আহবায়ক মুন্না, তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরিচালনা  ছেংগারচর পৌর যুবদল নেতা নূরু নবী মোল্লা।

 

সমাবেশে বক্তারা বলেন, গণহত্যা, গুম, জুলুম-নির্যাতন ও হামলা মামলার জন্য দায়ী শেখ হাসিনাকে বিচার করে ফাঁসি দিতে হবে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category