• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে ওবায়দুর রহমান টিপুর নেতৃত্বে আনন্দ মিছিল 

Lovelu / ১৮৩ Time View
Update : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক   :

আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে আনন্দ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। 

বুধবার বেলা ১১ টায় আনন্দ মিছিলটি বের হয়ে থানা রোডসহ ছেংগারচর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ শামীম আহমেদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

পরে ছেংগারচর ডিগ্রি কলেজের সামনে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন ওবায়দুর রহমান টিপু। এসময় তিনি বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নতুন দিন পেল। আমি আমার অন্তরের অন্তস্তল থেকে ছাত্রদের ধন্যবাদ জানাই। আর যারা এই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

ওবায়দুর রহমান টিপু আরো বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল শান্তি প্রিয় দল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান শান্তি প্রিয় মানুষ। তারা দেশের জনগণের কল্যাণে শহীদ জিয়াউর রহমানের মত নিজেদের বিলিয়ে দিচ্ছেন। তাই আমি তাদের একজন কর্মী হিসেবে বলতে চাই কেউ কোন অস্থিতিশীল আচরণ করবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category