বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার কিছু আগে নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে খালেদা জিয়া একথা বলেন।
তিনি বলেন, বিজয় নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে নির্মাণ করতে হবে গণতান্ত্রিক শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রগতি সাম্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
প্রতিহিংসা প্রতিশোধ নয় ভালোবাসা দিয়ে জ্ঞান ভিত্তিক নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
খালেদা জিয়া বলেন, এ বিজয় আমাদের নতুন সংগ্রামে নিয়ে এসেছে। এখন সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে হবে। আসুন তরুণদের হাত শক্তিশালী করি।
এর আগে দুপুর পৌনে তিনটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।