• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

প্রগতি সাম্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে: খালেদা জিয়া

Lovelu / ১৬৮ Time View
Update : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, প্রতিহিংসা প্রতিশোধ নয় ভালোবাসা দিয়ে জ্ঞান ভিত্তিক নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমরা ধ্বংস চাই না, শান্তি চাই। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।

বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার কিছু আগে নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে খালেদা জিয়া একথা বলেন।

তিনি বলেন, বিজয় নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে নির্মাণ করতে হবে গণতান্ত্রিক শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রগতি সাম্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

প্রতিহিংসা প্রতিশোধ নয় ভালোবাসা দিয়ে জ্ঞান ভিত্তিক নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

খালেদা জিয়া বলেন, এ বিজয় আমাদের নতুন সংগ্রামে নিয়ে এসেছে। এখন সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে হবে। আসুন তরুণদের হাত শক্তিশালী করি।

এর আগে দুপুর পৌনে তিনটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category