• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে বিদেশি অস্ত্র ও গুলিসহ ১ জন  আটক 

Lovelu / ২০৮ Time View
Update : রবিবার, ৭ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  :

 

চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় বিদেশী পিস্তল ও গুলিসহ রমজান সওদাগর নামে এক যুবকে গ্রেফতার করা হয়েছে।

 

আটককৃত রমজান সওদাগর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের বেলতলী সওদাগর বাড়ির বারেক সওদাগরের এর ছেলে।

 

জানা যায়, শনিবার (৬ জুলাই) গভীর রাতে মতলব উত্তর উপজেলার পার্শ্ববর্তী গুয়াগাছিয়া বালুয়াকান্দি গ্রামের রিপন মিয়া সহ স্হানীয়রা রমজান সওদাগরকে আটক করে। পরে মতলব উত্তর থানার পুলিশকে খবর দিলে পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন, এসআই মিজানুর রহমান, এসআই রমিজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে রমজান সওদাগরকে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে নিজ বসত ঘর থেকে একটি বিদেশী পিস্তল ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।

 

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, গ্রেফতারকৃত রমজান সওদাগরের দেয়া তথ্যের ভিত্তিতে নিজ বসত ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category