• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে প্রান্তিক কৃষকদের মাঝে  বীজ সার ও চারা বিতরণ 

Lovelu / ২২৯ Time View
Update : বুধবার, ৩ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৩ -২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ ২০২৪-২৫ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন বীজ সার ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে। বুধবার ৩রা জুলাই সকালে উপজেলা অডিটোরিয়ামে বীজ সার ও চারা বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে দেন- মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের ভর্তকি দিচ্ছে। তাইতো আজ বাংলাদেশ সয়ংসম্পূর্ন। তিনি আরও বলেন। আওয়ামী লীগ সরকারের আমলে কোন কৃষককে গুলি খেয়ে মরতে হয়নি। সঠিকভাবে সার, বীজ ও গাছের চারা সহ সকল প্রণোদনা পেয়ে আসছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একি চাকমা মিত্রর সভাপতিত্ত্বে সহকারী সম্প্রসারণ কৃষি কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন – উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, সিনিয়র মৎস কর্মকর্তা বিজয় কুমাড় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category