• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Headline
দোকানে রাখা খালি কলসির ভেতর বড় গোখরা, আতঙ্ক পাগলা মার্কেটে মতলবে খাল খননের ২০ লক্ষাধিক টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে  প্রশংসায় ভাসছেন ইউএনও মতলব উত্তরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠন শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে: ড. মো. জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে ভারী বৃষ্টিতে সবজির জমি তলিয়ে সবজি নষ্ট প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় করতে হবেঃ ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  ত্রিশালে পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে সুজনের মানববন্ধন এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, এটি কুমিল্লার মানুষের স্বপ্নঃ কৃষি মন্ত্রী 

মতলব উত্তরে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক 

Lovelu / ২০৪ Time View
Update : বুধবার, ২৬ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: 

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুই ইয়াবা ব্যবসায়ীকে  ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদেরকে পূর্ব ইসলামাবাদ ওয়ালী উল্ল্যাহর বাড়ীর শামীম এর বসত ঘরে থেকে আটক করা হয়।আটককৃতরা হলো উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব ইসলামাবাদ গ্রামের হাসান প্রধানের ছেলে মাহমুদ হোসেন প্রকাশ আলী হোসেন (২৮) ও ওয়ালী উল্লাহর ছেলে শামীম মিয়া।

 

মঙ্গলবার ২৫ জুন রাত প্রায় ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার পূর্ব ইসলামাবাদ ওয়ালী উল্ল্যাহর বাড়ীর শামীম এর বসত ঘরে থেকে দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মতলব উত্তর থানা পুলিশ। এসময় আসামীর কাছে থাকা ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, সে পার্শ্ববর্তী কুমিল্লা জেলা থেকে স্বল্প মূল্যে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে এ এলাকায় বেশি দামে বিক্রি করে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার)  এর দিক নির্দেশনায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনির তত্ত্বাবধানে এসআই (নিঃ)/ মোঃ নিজাম উদ্দীন, এসআই(নিরস্ত্র) মোঃ বেলাল হোসেন, এএসআই(নিরস্ত্র) শাহাদাৎ হোসেন-২, এএসআই (নিরস্ত্র) মনির হোসেন মুন্না ও সঙ্গীয় ফোর্সসহ মাদক অভিযান পরিচালনা করেন।

 

 মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মতলব উত্তরকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category