• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Headline
দোকানে রাখা খালি কলসির ভেতর বড় গোখরা, আতঙ্ক পাগলা মার্কেটে মতলবে খাল খননের ২০ লক্ষাধিক টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে  প্রশংসায় ভাসছেন ইউএনও মতলব উত্তরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠন শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে: ড. মো. জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে ভারী বৃষ্টিতে সবজির জমি তলিয়ে সবজি নষ্ট প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় করতে হবেঃ ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  ত্রিশালে পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে সুজনের মানববন্ধন এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, এটি কুমিল্লার মানুষের স্বপ্নঃ কৃষি মন্ত্রী 

মতলব উত্তরে মাদক ব্যবসায়ী আটক 

Lovelu / ১৯৩ Time View
Update : শুক্রবার, ১৪ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

 

মতলব উত্তরে মাদক ব্যবসায়ী বশির আহমেদকে আটক  করেছে মতলব উত্তর থানা পুলিশ। ১৪ জুন মতলব উত্তর থানাধীন মধ্য সর্দারকান্দি গ্রামের চা দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়েছে। 

মতলব উত্তর থানা সূত্রে জানা যায়, ১৪ জুন, ২০২৪ইং তারিখ ১০.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানাধীন মধ্য সর্দারকান্দি জনৈক মোখলেছ এর চা দোকানের সামনে চলাচলের রাস্তার উপর হইতে ০১(এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মতলব উত্তর থানা পুলিশ। এসময় আসামীর হেফাজত হইতে ২০(বিশ)  পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী বশির আহমেদ (৪১)

সর্দারকান্দি গ্রামের বিল্লাল মিজি ছেলে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে পার্শ্ববর্তী কুমিল্লা জেলা হইতে স্বল্প মূল্যে ইয়াবা ট্যাবলেট ক্রয় করিয়া অত্র থানা এলাকায় বেশি দামে বিক্রি করে মর্মে স্বীকার করে। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী বশির আহমেদ @ বসির মিজি (৪১) এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত লুঙ্গির সামনের ডান পাশে কোচে সাদা পলিথিনের ভিতর ফুয়েল পেপার দ্বারা মোড়ানো বিশেষ কায়দায় রক্ষিত নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ২০(বিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যাহার প্রতিটির ওজন ১ গ্রাম করিয়া মোট (০.১X২০)=০২(দুই) গ্রাম, প্রতিটির মূল্য অনুমান ৩০০ টাকা করে মোট অনুমান মূল্য (৩০০X২০)= ৬,০০০/-(ছয় হাজার) টাকা  করে।

 

গ্রেফতারকৃত আসামী বশির আহমেদ  (৪১) এর বিরেুদ্ধে মতলব উত্তর থানার মামলা নং-১৯, তারিখ- ১৪ জুন, ২০২৪; জি আর নং-১৭৩, তারিখ- ১৪ জুন, ২০২৪; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

 মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার) , পুলিশ সুপার, চাঁদপুর এর দিক নির্দেশনায়,মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেনের তত্ত্বাবধানে এসআই (নিঃ)/ মোঃ মিজানুর রহমান, এসআই(নিরস্ত্র) জাহিদুল হক, এএসআই(নিরস্ত্র) মোজাম্মেল হক ও সঙ্গীয় ফোর্সসহ  মাদক অভিযান পরিচালনা করেন।

 

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি বলেন, এলাকাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চ পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category