নিজস্ব প্রতিবেদক :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা করেছে চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি। রবিবার( ৯ জুন) সকালে উপজেলার ছেংগারচর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ওসি আলমগীর হোসেন রনি বলেন, শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার জন্য পাঠ্যবইয়ের শিক্ষা পাশাপাশি নৈতিক, ধর্মীয় শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের সৎ চরিত্রের অধিকারি হতে হবে। সমাজে চলমান মাদকের প্রসার, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীসহ এলাকার সকল নাগরিককে সচেতন হতে হবে। এসব অপরাধ দমনে পুলিশ প্রশাসন সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে। এছাড়া জনগণ চাইলে এলাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে পারে।

ছেংগারচর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে ও মতলব উত্তর থানার এসআই বেলালের পরিচালনাা মতবিনিময় সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।