• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

আলোকিত মতলবের ৪র্থ বর্ষ পুর্তি

সমাজকে মাদক ও বাল্যবিবাহ মুক্ত রাখতে….ইউএনও গাজী শরিফুল হাসান

Lovelu / ৩৮০ Time View
Update : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

আলোকিত মতলবের ৪র্থ বর্ষ পুর্তি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও এতিমদের মাঝে পোষাক বিতরন করা হয়।

১৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আনন্দবাজারে আলোকিত মতলবের ৪র্থ বর্ষ পুর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

আলোকিত মতলবের সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, আলোকিত মতলবের উপদেষ্টা ডা. মকবুল হোসেন মুকুল।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আলোকিত মতলবের সাধারন সম্পাদক সোহাগ মৃধা, যুগ্মসম্পাদক কালাম সরকার, যুগ্মসম্পাদক মুদাচ্ছের আহমেদ, সংগঠনের কার্যকরী সদস্য গাউস আহমেদ, মনসুর আহমেদ, সাজিদ হাসান, বায়জীদ শাহ, মাসুদ রানা প্রমূখ।

আলোচনা সভার পর ৭টি এতিমখানার ২৫ জন এতিমদের মাঝে পোষাক ও ১ জনকে বোরখা বিতরন করা হয়। অনলাইন কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদ ও সক্রিয় ৫ সদস্যের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।আলোকিত মতলবের ৪র্থ বর্ষ পুর্তিতে অতিথিবৃন্দ ও সদস্যরা কেক কাটেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি গাজী শরিফুল হাসান বলেন, আলোকিত মতলবের মতো সংগঠন মতলবে আরো প্রয়োজন। সমাজকে মাদকমুক্ত ও বাল্যবিবাহ মুক্ত রাখতে, সমাজকে কলুষিত হওয়া থেকে রক্ষা করতে এবং দরিদ্র, মেধাবী ও এতিমদের পাশে দাড়াতে এধরনের আরো সংগঠন সক্রিয় থাকলে সমাজ থেকে অনেক সমস্যাই দুর হয়ে যাবে বলে আমি বিশাবাস করি। আর আমাদের মনে রাখতে হবে, নিজেদের সমাজকে ভালো রাখতে আমাদের নিজেদেরই দায়িত্বশীল হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category