• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ভোট কেন্দ্র পরিদর্শন 

মতলব উত্তরে শান্তিপূর্নভাবে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন 

Lovelu / ২৫২ Time View
Update : বুধবার, ৮ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  :

শান্তিপূর্ণভাবে মতলব উত্তর উপজেলার পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (৮ এপ্রিল ) সকাল ৮টা বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। পুরুষদের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিলেন।

 এবারই এ উপজেলায় প্রথম ভোট গ্রহণ হয়েছে ইভিএমে। নির্বাচন কমিশন বিশেষ গুরুত্ব দিয়ে একটি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিল।

 

মতলব উত্তর  উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার  মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার ।

পরিদর্শনকালে  তারা ভোটকেন্দ্রে আগত ও অবস্থানরত সাধারণ জনগণকে নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন। ভোটকেন্দ্রের আশেপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ’সহ নির্বাচনে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের সর্বদা সজাগ দৃষ্টি ও তৎপরতার সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন।

বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এবারই তারা প্রথম বারের মতো ইভিএমে ভোট দিয়েছেন। ভোট দিতে তাদের কোন অসুবিধা হয়নি। তারা ভালো ভাবেই ভোট দিয়েছেন।

 

উপজেলার ব্রাহ্মণচক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে আফাজ উদ্দিন বলেন, এবারের ভোটের পরিবেশ সুন্দর। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আমরা ভোট দিয়েছি। কেন্দ্রের বাইরে তখনও অনেক ভোটার লাইনে দাঁড়িয়ে রয়েছেন।

 

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতিকের মোহাম্মদ মানিক দর্জি বলেন, মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছে। জনগণ তাকে প্রত্যক্ষ ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়,এলাকার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৮২৫ জন। এবারের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ভোটারেরা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে, সে জন্য ভোটারদের নিরাপত্তা ও ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন আছে।

 

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সকল কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। কোনো প্রার্থী এখনো কোনো অভিযোগ করেননি।

 

উল্লেখ্য মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category