• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচন

চেয়ারম্যান পদে মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান রিয়াজ নির্বাচিত

Lovelu / ৩৪৬ Time View
Update : বুধবার, ৮ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  : 

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন ৮ মে বুধবার অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারী ফলাফলে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ।

মতলব উত্তর উপজেলার ১ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের ৯৯ টি কেন্দ্রের ফলাফলে ঘোড়া প্রতিকের প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি পেয়েছে ৩৩ হাজার ৭৭৩ টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী  জহিরবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতিকের মুক্তার গাজী পেয়েছে ১৭ হাজার ১৩৯ ভোট। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস কাপ-পিরিচ পেয়েছে ১৫ হাজার ৩৮ ভোট।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৭  হাজার ৮২৫ জন।চেয়ারম্যান পদে নির্বাচনে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৬৬ হাজার ৯৮ , মোট বৈধ ভোটের সংখ্যা ৬৫ হাজার ৯৫০ , বাতিলকৃত ভোটের সংখ্যা ১৪৮।

ভাইস চেয়ারম্যান পদে রিয়াজুল হাসান রিয়াজ টিউবওয়েল প্রতিক বিপুল ভোটের ব্যবধানে জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান তালা প্রতিককে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।রিয়াজুল হাসান পেয়েছেন ৪৭হাজার ৫৮৩ ভোট ও আসাদুজ্জামান পেয়েছেন ১৮২৬৭ ভোট।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৭  হাজার ৮২৫ জন।ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৬৬ হাজার ৯৮ , মোট বৈধ ভোটের সংখ্যা ৬৫ হাজার ৮৫০ , বাতিলকৃত ভোটের সংখ্যা ২৪৮।

 মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফলাফল সংগ্রহ ও পরিবেশেন কেন্দ্রে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তাহের।

এদিকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়পর নেতাকর্মী ও সর্মথকরা আনন্দ উল্লাস, মিছিল ও মিস্টি বিতরণ করেন।

 

এদিকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মানিক দর্জি বলেন, এ বিজয় আমার না। এ বিজয় সবার। যারা কষ্ট করে ভোট দিয়ে, দোয়া করে ও বুদ্ধি পরামর্শ দিয়ে সর্মথন দিয়ে পাশে থেকেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সহযোগিতায় আপনাদের সুখে দুঃখে পাশে থেকে সেবা করতে পাড়ি।

 

নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজ বলেন, মতলব উত্তরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে নির্বাচিত করায়। মাননীয় এমপি মহোদয়র সহযোগিতা নিয়ে যাতে আপনাদের সেবা করতে পাড়ি সেজন্য সকলের দোয়া চাই।

 

উল্লেখ্য, মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category