• রবিবার, ১৭ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

চেয়ারম্যান পদে ৩ জন ও ভাইস চেয়ারম্যান পদে ২ জন লড়ছেন

উপজেলা নির্বাচনে ইভিএমে প্রথমবারের মতো ভোট দিচ্ছে মতলব উত্তরবাসী

Lovelu / ২০২ Time View
Update : মঙ্গলবার, ৭ মে, ২০২৪

মাহবুব আলম লাভলুঃ

প্রথমবারের মতো ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে(ইভিএম) উপজেলা  নির্বাচনে ভোট দিচ্ছে মতলব উত্তর উপজেলার বাসিন্দারা।নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন এবং জেলা নির্বাচন অফিস সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে।

 

 মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দেশের বিভিন্ন উপজেলা পরিষদের সঙ্গে মতলব উত্তরেও  ৮ মে(বুধবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মতলব উত্তর উপজেলায় ১ টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে কেন্দ্রে রয়েছে ৯৯টি ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার ২ লাখ ৭৭ হাজার ৮২৫ জন।

 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায়, ৮০ জন রেব, ১৩২ জন বিজিবি, ৬৩৬পুলিশের পাশাপাশি পর্যাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আনসার, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম রয়েছে। মঙ্গলবার দুপুরের উপজেলার

ছেংগারচর ডিগ্রি কলেজ  মাঠে এক ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য দেন- জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম পিপিএম ও পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নং কর্মকর্তা একি মিত্র চাকমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.খায়রুল কবির, সহকারী পুলিশ সুপার রাশেদুল হোসেন চৌধুরী, অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি, অফিসার ইনচার্জ (তদন্ত) সানোয়ার হোসেন।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রের জন্য নির্বাচনী সকল প্রকার সরঞ্জামাদি পৌঁছে গেছে। নির্বাচন যেন সুষ্ঠু হয় ইতিমধ্যে তার জন্য পুরোপুরি প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন ও ভাইস চেয়ারম্যান পদে ২ জন লড়ছেন। চেয়ারম্যান  প্রার্থীর  বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস( কাপ-পিরিজ) প্, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক দর্জি (ঘোড়া)  জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন গাজী( আনারস) ।

 

ভাইস চেয়ারম্যান পদে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ (টিউবওয়েল) ও জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান (তালা প্রতীক)।

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  বিজয়ী হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category