• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Headline
ত্রিশালে তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪ মতলব উত্তরে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় বিক্রয় প্রতিনিধি খোকনের মৃত্যু শ্রীনগরে জলাবদ্ধতা নিরসনে এমপির আশ্বাস

মালয়েশিয়া ও তুরস্ক সফর শেষে দেশে ফিরে  সংবর্ধিত হলেন ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী

Lovelu / ৪৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
‘বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’ চেয়ারম্যান ও ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সুফি স্টাডিজ’- প্রতিষ্ঠাতা শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী মালয়েশিয়া ও তুরস্কের কয়েকটি আন্তর্জাতিক সফর শেষ করে দেশে ফিরে এসেছেন।
 ‘বুধবার (১ মে) রাত ১টায় তাঁকে বহনকারী একটি বিমান রাজধানীর হযরত শাহ্ জালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাঁকে ফুলে ফুলে শুভেচ্ছা জানিয়ে ব্যাপক সংবর্ধিত করেন তাঁর ভক্ত আশেকানসহ রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন দলীয় নেতাকর্মীরা।’
জ্যোতির্ময় আলোর দিশারীরা ভালোবাসার শিক্ষা দিয়ে জাতিকে আলোকিত করেছেন উল্লেখ করে এ সময় শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, ‘বর্তমান বিশ্বের মানবাধিকার সংকটের পটভূমিতে সমস্যা সমাধানে সুফিদের আরও বেশি ভূমিকা রাখতে হবে।’ তিনি বলেন, ‘মহানবী (সা.)-এর শিক্ষা অনুসারে মানবজাতির নাম, ধর্ম বা জাতি জিজ্ঞাসা না করে সবাইকে নিঃশর্ত ভালবাসার সাথে সেবা করার শিক্ষা হৃদয়ে ধারণ করতে হবে।’
সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী আরও বলেন, ‘মহানবী হলেন আমাদের অনুসরণ করার জন্য সর্বোত্তম আদর্শ । কিভাবে ইসলাম আমাদেরকে সকলের সাথে সম্প্রীতির সঙ্গে অবস্থান করতে উৎসাহিত করে তা অবশ্যই আমাদের জানতে হবে।’ বিএসপি চেয়ারম্যান বলেন, ‘নবীজীর আদর্শ অনুযায়ী, কেউ কারো শান্তি বিঘ্নিত করলে সে মুসলমান হবে না। কারণ ইসলাম বিশ্বাসী-অবিশ্বাসী ভেদাভেদ না করে রহমত, শান্তি, দয়া ও অনুগ্রহের কথা বলে। আর সুফিরাই সে আদর্শের ধারক বাহক।’
বর্তমান এই বিংশ- একবিংশ শতাব্দীতে নবীজীর সত্যিকারের শিক্ষা হৃদয়ে ধারণ করতে হলে সুফিদের দারস্থ হওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল মাইজভান্ডারী।
এ সময় বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরাম ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সহ মাইজভান্ডার দরবারের ভক্ত আশেকানরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category