নিজস্ব প্রতিবেদক:
মতলব উত্তর উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসসূচির আওতায় উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভা মেয়র আলহাজ্ব মোঃ আরিফ উল্যাহ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার( ভূমি) আল-এমরান খান, প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র শীল, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গ জেব, উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন।
কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।