• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

ছেংগারচর পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ শান্তিতে আছে..…মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি

Lovelu / ২৩৩ Time View
Update : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাধীনতা পদক প্রাপ্ত, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের ফলেই বাংলাদেশ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি দেশের সর্বস্তরের মানুষের খবর রাখেন এবং মানুষের সকল সমস্যা সমাধানের ব্যবস্তা গ্রহন করেন।  তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ শান্তিতে আছে। এ জন্য দেশের মানুষ বিপুল ভোটের মাধ্যমে আওয়ামী লীগ কে আবারও ক্ষমতায় এনেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মার্ট বাংলাদেশ গড়তে সহযোগিতা করছেন।

 

শনিবার( ৬ এপ্রিল) চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় হতদরিদ্রের মাঝে ঈদ উপহার বিতরণী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

 তিনি আরোও বলেন,এই উপহার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন।  ব্যস্ততার মাঝেও তিনি হতদরিদ্র মানুষের কথা ভুলেন না। এজন্যই তিনি মানবতার মা।সবাই তার জন্য দোয়া করবেন।

 

 মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেন, সামনেই পবিত্র ঈদুল ফিতর। আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাই। সবাই মিলে সুন্দরভাবে ঈদ পালন করবেন এবং মিলেমিশে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে সারা জীবন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পাড়ি।

 ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকারের সভাপতিত্বে ও  পৌর কাউন্সিলর শাহজাহান মোল্লার সঞ্চালনায়

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মতলব উত্তর -দক্ষিণ মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী রীনা, এফবিসিসিআই এর সহ-সভাপতি ও আওয়ামীলীগের উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি।

 

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী কাউছার ভূইয়া, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা আওয়ামীলীগ নেতা বোরহান চৌধুরী, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তার গাজী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন।

 

এসময় ছেংগারচর পৌরসভার ৪ হাজার ৯’শ ২৪ টি হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category