• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলব উত্তরে মহান স্বাধীনতা দিবস পালিত 

Lovelu / ২৪২ Time View
Update : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

আজ মঙ্গলবার ৩১ বার তোপধ্বনি আর শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ উপলক্ষে কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণঅনুষ্ঠিত হয়েছে।

উপজেলা  কমপ্লেক্স প্রাঙ্গনে  অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিভাষ্কর্য  পাদদেশে মতলববাসীর পক্ষে মহান স্বাধীনতা যুদ্ধের অগণিত শহীদদের প্রতি পুষ্পস্তবক অপর্ণের মধ্যদিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,পৌরসভার, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিকদল ও অঙ্গ-সহযোগী সংগঠন, সাংবাদিকদসহ পেশাজীবী বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান।

শেখ রাসেল (প্রস্তাবিত)মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আনিছুর রহমান তপুর পরিচালনায়  আলোচনা সভায় বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান  মুক্তিযোদ্ধা এম,এ কুদ্দুস,সহকারী কমিশনার(ভূমি) আল ইমরান খান, মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ শহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাহাহান প্রধান, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম ও গোলাম নবী খোকন।

আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category