• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলব উত্তরে ৪৪ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক 

Lovelu / ২৩১ Time View
Update : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  :

 চাঁদপুরের মতলব উত্তর ৪৪ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ। ঘটনাটি ঘটেছে মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের জহিরাবাদ এলাকার মেঘনা নদীতে। আটককৃতরা হলো – শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার বাংলা বাজার গ্রামের মো. আলী সরদারের ছেলে মনির সরদার (৩০) মানদাইল গ্রামের মৃত ইয়ামিন মালের ছেলে মানিক হোসেন মাল (২৮) ও সখিপুর গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে কাঞ্চন(৩০)।

 

মোহনপুর নৌপুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার(২৭ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জহিরাবাদ এলাকার মেঘনা নদীতে একটি ট্রলার থেকে ৪৪ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমিসহ আমাদের চৌকস টিম ঘটনাস্থলে হাজির হয়ে ৪৪ কেজি গাঁজাসহ ৩ জনকে হাতে নাতে আটক করি। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত আলোচনা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category