• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলব-গজারিয়া সেতু স্হান পরিদর্শন 

মতলব -গজারিয়া সেতু নির্মাণ হলে উপকৃত ও সুবিধা বেশি পাবে জনগণ…মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি

Lovelu / ২০৮ Time View
Update : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুন্সিগঞ্জের গজারিয়ার মাঝে সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর -২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। শনিবার ২০ জানুয়ারী দুপুরে সাদুল্লাপুর ইউনিয়নের গোপালকান্দিতে পরিদর্শন শেষে বলেন, দেশ স্বাধীন করার জন্য আমরা স্বপ্ন দেখে ছিলাম। সেই স্বপ্ন আমরা পূরণ করেছি। মতলব -গজারিয়া সেতু নির্মাণ করে মতলববাসীর দীর্ঘদিনে পূরন করবো। 

 

তিনি আরো বলেছেন, রাজধানীর সাথে মতলব তথা চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালীর বৃহৎ জনগোষ্ঠীর সাথে নিঃসন্দেহে বলা যায় এ সেতু ঢাকার সাথে অনেক দুরত্ব কমাবে এবং উপকৃত ও সুবিধা বেশি পাবে জনগণ। একটি সঠিক পরিকল্পনা কোন কাজের অর্ধেক হয়ে যাওয়া।

 

তিনি বলেন, এই সকল কিছু বিবেচনায় বৃহৎ স্বার্থে চরকালিপুর টু কালিপুর বাজার সংযোগ সেতু হলে দাউদকান্দি ব্রীজে চাপ কমবে অন্তত ৪০ শতাংশ, চট্টগ্রাম বাণিজ্য নগরীতে দেশের রপ্তানি নির্বিঘ্নে হওয়া সম্ভব এদিকে কালিপুর ষাটনল থেকে চাঁদপুর পর্যন্ত টানেল হলে মোটামুটি বেড়ি বাঁধেরও একটি সুরক্ষা নিশ্চিত হবে, অর্থনৈতিক অঞ্চলের জন্যও বড় ভূমিকা রাখবে অনায়াসে, পর্যটন এলাকাও সম্ভাবনার দাড় উন্মোচিত হবে, চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী অঞ্চলের মানুষের দুরত্ব কমবে ঢাকার সাথে।

 

এ সময় উপস্থিত ছিলেন – মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সহধর্মিণী ও মতলব উত্তর -দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী রীনা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত দিপু চৌধুরীর সহধর্মিণী ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সুর্বনা চৌধুরী বীনা, আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপির সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, মেঘনা-ধনাগোধা স্বেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফয়েজ আহমেদ চৌধুরী শাহিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, সাংগঠনিক সম্পাদক সলিমুল্লাহ বারী চৌধুরী সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির রায়হান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি ইন্জি. ফখরুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক শিবলী এমরান জুয়েল, তামজিদ সরকার রিয়াদ, এসএম নোমান দেওয়ান, উপজেলা ছাত্রলীগের সদস্য সদরুল আমিন, নাজমুল হোসেন, জোবায়ের আহাম্মদ জনি, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসন কাজল, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ পাটোয়ারীসহ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category