• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

মায়া বীরবিক্রমকে ফুলেল শুভেচছা জানালেন পোলেন্ড আ’লীগ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তুহিন 

Lovelu / ৩১২ Time View
Update : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসনে বিশাল ভোটের ব্যাবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। রবিবার ৭ জানুয়ারী বিকেলে ভোট গননা শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বেসরকারি ভাবে মায়া চৌধুরীকে বিজয়ী ঘোষণা করার পর বিভিন্ন মহল থেকে ফুল নিয়ে প্রিয় নেতাকে বরন করে নেয়। সোমবার বিকেলে ফুল দিয়ে বরন করে নেন পোলেন্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাসুদুর রহমান তুহিন। 
এসময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, এ বিজয় মতলববাসীর সকলের। সবার সার্ভিক সহযোগিতায় বিশাল এ অর্জন সম্ভব হয়েছে। বিশেষ করে মাসুদুর রহমান তুহিন পোলেন্ড আওয়ামীলীগকে সুসংগঠিত করে আসছে। শুধু আমার নির্বাচনের দিকে তাকিয়ে দেশে ফিরে এসেছে এবং স্থানীয় নেতাকর্মীদের নিয়ে নৌকাকে বিজয়ী করেছে। এই জন্য ব্যাক্তিগত পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি আরো বলেন, এ জয়ে আমার দায়িত্ব আরো বেড়ে গেলো। আমার শেষ বয়সে এলাকার জন্য যতবেশি সম্ভব কাজ করে যাবো। আমার ছেলে প্রয়াত দিপু চৌধুরীর স্বপ্ন পূরন করবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের বানিজ্য ও শিল্প বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার, ছেংগারচর পৌর যুবলীগ নেতা নাজমুল খান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলীনূর বেপারি, ছাত্রলীগ নেতা ইয়াসিন খান, রাজিব প্রধান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category