• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার

প্রয়াত দিপু চৌধুরীর জন্য দোয়া

দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি সুর্বণা চৌধুরী বীণা

Lovelu / ২৪৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

মাহবুব আলম লাভলু  : 

 

মতলব উত্তরের ঐতিহ্যবাহী দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সুর্বনা চৌধুরী বীণা। এ বিদ্যালয়ের সভাপতি ছিলেন প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপু। তার মৃত্যুতে সভাপতি পদটি শূন্য হলে তার স্থলাভিষিক্ত হলেন তারই সহধর্মিনী সুবর্ণা চৌধুরী বীনা। 

 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর -২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরীর সহধর্মিণী ও মতলব উত্তর -দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী রীনা। তিনি বলেন, আমার ছেলে দিপু চৌধুরী এই বিদয়ালয়ের পরিচালানা কমিটির সভাপতি ছিল। কোন কথাবার্তা বা আচার আচরনে কেউ কষ্ট পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

 

দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সাজেদুল হোসেন চৌধুরীর সহধর্মিণী সুর্বণা চৌধুরী বীনার সভাপতিত্ত্বে ও সহকারী শিক্ষিক মন্টু কুমার মন্ডলের পরিচালনায় আরো বক্তব্য দেন- সিনিয়র শিক্ষিক শাহজাহান মিয়া, পার্বতী রানী ভৌমিক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কাইছার আহাম্মদ, মহিলা সদস্য মনোয়ারা বেগম।

পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ মিলে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে সাবেক সভাপতি প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরীর সহধর্মিণী ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সুর্বনা চৌধুরী বীনাকে সভাপতি নির্বাচিত করে । এসময় বীণা চৌধুরী বলেন, আমার স্বামী জীবনদশায় যতটুকু সম্ভব এই বিদ্যালয়ের উন্নয়ন করেছে। আপনারা আমাকে সভাপতি নির্বাচিত করে ঋনি করে দিলেন। আমি চেষ্টা করবো স্বামীর অসমাপ্ত কাজগুলো সমাধান করে তার স্বপ্ন পূরন করবো।

 

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা রেজাউল চৌধুরী অপু, ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাদেশ্যাম সাহা চান্দু, প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিক, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হাওলাদার, যুবলীগ নেতা মহিবুল হক চৌধুরী সুমিতসহ ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

 

ছবি: মতলব উত্তরের দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে প্রয়াত দিপু চৌধুরীর  দোয়া অনুষ্ঠানে পারভীন চৌধুরী রীনা ও সুর্বণা চৌধুরী বীনা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category