• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

পশ্চিম সুজাতপুর নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট

 নৌকা বিজয়ী হলে মতলবে স্টেডিয়ামে করা হবে– ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি

Lovelu / ১৮২ Time View
Update : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

মাহবুব আলম লাভলুঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুর-২ আসনে আপনারা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি দাদার সাথে কথা বলে মতলবের খেলার মান উন্নয়ন করতে ভালো মানের একটি স্টেডিয়ামের করা হবে। আমিও একজন ক্রীড়া প্রেমিক। আমি অনুর্ধ্ব ১৬ দলে চান্স পেয়েছিলাম। কিন্তু রাজনৈতিক আর পড়াশোনার কারনে আর খেলা হয়নি। শুক্রবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার পশ্চিম সুজাতপুর নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি একথা বলেন।

তিনি আরো বলেন, মতলবের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবে গাড়ি দিয়ে খেলা সামগ্রী পৌঁছে দিয়েছি। আমি কথা দিলাম চাঁদপুর-২ আসন নৌকাকে বিজয়ী করলে আরও দিগুণ খেলা সামগ্রী দিবো। কারন খেলাধুলা মনের বিকাশ ঘটায়। নিয়মিত খেলাধুলা করলে মাদক থেকে দূরে থাকে।
ইসলামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান সাজেদুল হোসেন বাবু বাতেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম সেলিম রেজার

পরিচালনায় আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান আরমান মুন্সি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামজিদ হোসেন রিয়াদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category