• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরের বাগানবাড়ি ও দূর্গাপুরে উঠান বৈঠক

আওয়ামী লীগের মূল শক্তিই জনগণ……. মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

Lovelu / ২০২ Time View
Update : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

মাহবুব আলম লাভলু :

 

চাঁদপুর -২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচন। আর নির্বাচন আসলেই নড়েচড়ে বসে অনেকেই। কিভাবে দেশে অগ্নি সন্ত্রাস করবে, কিভাবে দেশ অচল করবে, অস্থির করবে তার পায়তারা করে। কিন্তু দেশের মানুষ খুব ভালো করে বুঝে গিয়েছে তারা এসব করে ধ্বংস করার জন্য, উন্নয়নের জন্য তারা নয়।দেশের মানুষ অন্ধকারে ফিরে যেতে চায়না। তারা আলোকিত বাংলাদেশ চায়। আর আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। জনগণের ম্যান্ডেটে বিশ্বান করে। এজন্য জনগণকে নিয়ে আওয়ামী লীগের পথ চলা। আওয়ামী লীগের মূল শক্তিই জনগণ।

 

শনিবার (২৩ ডিসেম্বর)বাগানবাড়ি ইউনিয়নের কালীর বাজার ও দূর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর স্কুল এন্ড ডিগ্রী কলেজ মাঠে উঠান বৈঠক প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরোও বলেন, আগামী ৭ জানুয়ারী রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঐ দিন সকাল থেকে বিকাল পর্যন্ত নৌকায় ভোট দিবেন। ফলাফল না নিয়ে কেউ ঘরে ফিরবেন না। কেউ কারো সাথে ঝগড়া -বিবাধ মারামারি করবেন না। কেই পায়ে পারা দিয়ে ঝগরা করতে চাইলে পাওটা সরিয়ে নিবেন। আচরন বিধ লঙ্ঘন করবেন না। প্রয়োজন হলে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিবেন। শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার সরকার বারবার দরকার। কারন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে ও সাধারণ মানুষের ভাগ্যর উন্নয়ন ঘটে।

বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সবেক ইউপি চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়ার সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবুলের পরিচালনায় আরো বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. রুহুল আমিন, আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক আয়ুব আলী গাজী, মিজানুর রহমান এসি মিজান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার, ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ড কমিশনার আকাশ কুমার ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন, আওয়ামীলীগ নেতা আব্দুস ছাত্তার ছন্দু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম ইউপি সদস্য সেলিম মিয়া,সাবেক ইউপি সদস্য মিলন মুন্সী, মহিলা সদস্য তাকিয়া আক্তার প্রমুখ।

দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব প্রধানের সভাপতিত্ত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন প্রধানের পরিচালনায় আরো বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. রুহুল আমিন, সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ন সাধারণ সম্পাদক আয়ুব আলী গাজী, মিজানুর রহমান এসি মিজান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি মাসুূদ আলম কাজল, দূর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, দূর্গাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা প্রধান, যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আরমান মুন্সি, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ডালিম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম সেলিম রেজা, ফকরুল ইসলাম রনি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসন রনি, ছাত্রলীগের সদস্য জুবায়ের হোসেন জনি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category