• রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

ছেংগারচরে প্রয়াত দিপু চৌধুরীর শোকসভা ও নির্বাচনী পথসভা

নির্বাচন হচ্ছে ঈদ উৎসব, এই উৎসবে দলমত নির্বিশেষে সবাই নৌকায় দিন….. মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম 

Lovelu / ২০০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

শহীদুল ইসলাম খোকন:

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারনা উপলক্ষে পথসভা ও প্রয়াত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর স্মরনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

বৃহস্পতিবার(২১ ডিসেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়মীলীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর -২ আসেন আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

 

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন,  নির্বাচন হচ্ছে ঈদ উৎসব। এই উৎসবে দলমত নির্বিশেষে সবাই নৌকায় দিন। কেউ কষ্টে থাকুক সেটা আমি চাইনা। সবাই যাতে ভালো থাকে সেজন্য কাজ করতে হবে। আগামী ৭ জানুয়ারী নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে বিজয়ের মালা সবাই গলায় পরবো।

 

তিনি আরোও বলেন,নৌকা স্বাধীনতার প্রতিক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলে মিলে নৌকার জন্য কাজ করতে হবে এবং বিজয়ী করতে হবে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।নমতলব উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ঘাঁটি । নেতা কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে।ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে হবে।

 

ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়মীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সভাপতিত্ত্বে ও সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লার পরিচালনায় আরো বক্তব্য রাখেন  বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, বর্তমান মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, পৌর আওয়মীলীগের সভাপতি মনির হোসেন বেপারি, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আয়ুব আলী গাজী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, ১নং ওয়ার্ড কাউন্সিলর সবুজ মিয়া।

 

পরে প্রয়াত দিপু চৌধুরীর জন্য মিলাদ মাহফিল ও দোয়া করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category