নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগের প্রার্থী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের পক্ষে ভোট চেয়ে দিনরাত নিরলস গণসংযোগ এবং প্রচার-প্রচারণা করে চলেছেন আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি।

এরই ধারাবাহিকতায় বুধবার (২০ ডিসেম্বর) তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ ও সহ যোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং ব্যাপক গণসংযোগ করেছেন।