• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

ছেংগারচর পৌরসভায় নৌকার পক্ষে মিছিল লিফলেট বিতরণ 

Lovelu / ৪৪৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

মাহবুব আলম লাভলু  : 

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় নৌকার পক্ষে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১৯ ডিসেম্বর বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে নৌকার পক্ষের মিছিলটি পৌর কার্য়ালয় থেকে বের করে ছেংগারচর পৌর বাজারে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় অফিস কার্য়ালয়ে এসে শেষ হয়। 

 

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের ছেলে আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি।

রাশেদুল হোসেন চৌধুরী রনি বলেন, আমার বাবা সারা জীবন আপনাদের সেবা করে আসছে। যতদিন বাঁচবে আপনাদের সেবা করে যাবে। মতলব যত উন্নয়ন দেখেন তা আমার বাবার হাত ধরেই হয়েছে।

 

তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারী আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে, নৌকাকে বিজয়ী করতে হবে। মতলবের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে নৌকায় ভোট দিন।

 

এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারি, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, সাবেক প্যানেল চেয়ারম্যান রুহুল আমিন মোল্লা, ছেংগারচর বাজার পৌর বনিক সমবায় সমিতির সাবেক সভাপতি মোবারক হোসেন , আওয়মীলীগ নেতা জাহাঙ্গীর আলম ভূঁইয়া, চাৃন মিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, যুবলীগ নেতা ইসমাইল হোসেন, কাউন্সসিলর সবুজ মিয়া, বোরহান উদ্দিন, শাহজালাল মুফতি, সাবেক কাউন্সিলর বোরহান প্রধান, খোকন মিয়া, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, তোফায়েল আহমেদ, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম প্রধান, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, ছাত্রলীগ নেতা সুমন বেপারি, আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

পরে নৌকা প্রতিকের লিফলেট বিতরণ করেন রনি চৌধুরী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category