• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার

চাঁদপুর-২ আসনে ১ জনের মনোনয়ন প্রত্যাহার

Lovelu / ১৬৬ Time View
Update : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

শহিদুল ইসলাম খোকন :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ জনের মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। রবিবার ১৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১ জনের মনোনয়ন প্রত্যাহার করেছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। প্রত্যাহারকৃত প্রার্থী হলেন জাকের পার্টির মনোনীত গোলাপ ফুল প্রতিকের ওবায়েদ উল্লাহ মোল্লা। 
এর আগে ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চাঁদপুর -২ আসনে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। ৪ঠা ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থী হলেন বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগের মনোনীত হারিকেন প্রতীকের শাহ আলম।
এখন মাঠে আছে ৫ প্রার্থী। এরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পাটির সভাপতি দলীয় মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী এমরান হোসেন মিয়া, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান সিআইপি, বাংলাদেশ সুপ্রিম পাটি (বিএসপি)র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দলীয় মনোনীত একতারা প্রতিকের প্রার্থী শাহ মো. মনির হোসেন বেপারি, সমাজ তান্ত্রীক দল (জাসদ) চাঁদপুর জেলা শাখার সভাপতি দলীয় মনোনীত মশাল প্রতিকের প্রার্থী অধ্যাপক হাছান আলী শিকদার।
উল্লেখ্য – আজ ১৮ ডিসেম্বর সোমবার প্রতিক বরাদ্দ দেওয়া হবে এবং আগামী ৭ জানুয়ারী ভোট গ্রহণ হবে।
ক্যাপশন: মনোনয়নপত্র প্রত্যাহার করেন ওবায়েদ উল্লাহ মোল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category