• রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মতলব দক্ষিণে মহান বিজয় দিবস উদযাপন

Lovelu / ২১৩ Time View
Update : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

মতলব প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদায় মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫২তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দীপ্তবাংলা পাদদেশে পুষ্পস্তবক অর্পন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, নিউ হোস্টেল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে দিবসটি পালন করা হয়।

দীপ্তবাংলা পাদদেশে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও উদযাপন কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা, উপজেলা পরিষদ, মতলব পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠন, মতলব সূর্যমূখী কঁচি-কাঁচা মেলাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন।

পরে নিউ হোস্টেল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উদযাপন কমিটির আহবায়ক ফাতিমা সুলতানা। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দে, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা।

এ সময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category