• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার

আনোয়ারপুর কেন্দ্রীয় জামে মসজিদে  মতলববাসীর কাছে দোয়া চাইলেন মায়া চৌধুরী 

Lovelu / ২১৮ Time View
Update : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

গোলাম নবী খোকন  : 

 

মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের আনোয়ারপুর কেন্দ্রীয় জামে মসজিদের শুক্রবার ১৫ ডিসেম্বাবর বাদ জুম্মা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা মাসুদ আলম কাজলের উদ্যোগে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর -২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। 

 

তিনি বলেন, ছোট ভাই মাসুদ আলম কাজল আমাকে নিমন্ত্রন করেছে। তার বাবা মা ও দিপু চৌধুরীর জন্য দোয়ার আয়োজন করেছে। এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সবাই আমার জন্য এবং আমার পরিবারে জন্য দেয়া করবেন। আমরা যেন মতলববাসীর জন্য সেবা করতে পাড়ি।

 

তিনি আরও বলেন, আমার বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু গত ২রা ডিসেম্বর মারা গেছে। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে।

আরো বক্তব্য দেন- আওয়ামী লীগের উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, আওয়মীলীগ নেতা মাসুদ আলম কাজল।

 

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপকমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, উপজেলা কৃষকলীগের সভাপতি ড. খোরশেদ আলম, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজ প্রধান, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ ইত্তেফাক, উপজেলা যুবলীগের সদস্য শরীফ সরকার, দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান আরমান মুন্সী, ছাত্রলীগের সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন খান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম সেলিম রেজা, ইন্জি. ফকরুল ইসলাম রনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category