• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

কলাকান্দা ইউনিয়নে প্রয়াত দিপু চৌধুরীর জন্য মিলাদ ও দোয়া

দিপু চৌধুরীর  রাজনৈতিক চলাফেরায় কাজে কর্মে সব কিছুতেই ছিল মতলবের উন্নয়ন…মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া 

Lovelu / ১৯৯ Time View
Update : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক  :

 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর -২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, আমার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপু ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য। দিপু চৌধুরীর  রাজনৈতিক চলাফেরায় কাজে কর্মে সব কিছুতেই ছিল মতলবের উন্নয়ন। সে সব সময় মতলবের উন্নয়নে চিন্তা করতো।আপনারা যে দিপু চৌধুরীকে এতো ভালোবাসেন তার প্রমান বহুবার দেখিয়েছেন। তার জানাজা এবং বিভিন্ন শোক সভায় হাজার জনতা উপস্থিত হয়ে আমাদের ঋনি করে যাচ্ছেন।

 

 ১৫ ডিসেম্বর ( শুক্রবার)বিকেলে মতলব উত্তর উপজেলার  মিলারচরে কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভার উদ্যোগে  প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ায় অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দিপুর সপ্ন ছিল মতলবকে মিনি সিংগাপুর করা। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার ছেলের সপ্ন আপনাদেরকে সাথে নিয়ে বাস্তবায়ন করবো আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে।

 

কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মজিবুর রহমানের সভাপতিত্ত্বে ও সাধারন সম্পাদক গোলাম কাদের মোল্লার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সুর্বনা চৌধুরী বিনা। আওয়ামী লীগের উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, কলাকান্দা ইউপি চেয়ারম্যান  সোবহান সরকার সুভা, আওয়ামী লীগের উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, কলাকান্দা ইউনিয়ন যুবলীগ নেতা আবু জাফর, ওয়ার্ড আওয়মীলীগের সভাপতি দুলাল প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক অলিউল্লাহ।

 

দিপু চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়েছে।

 

উল্লেখ্য গত ২৮ নভেম্বর হ্রদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২রা ডিসেম্বর মারা যান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, সাধারণ সম্পাদক পারভীন শরীফ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখনসহ অন্যান্য নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category