• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলবের দশানী- মোহনপুর স্কুল মাঠে মায়া চৌধুরীর বড় ছেলে দিপু চৌধুরীর জানাজায় জনসমুদ্র 

Lovelu / ২৪২ Time View
Update : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

মাহবুব আলম লাভলু:

 

বাংলাদেশ আওয়ামীলীগে প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী  মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এর সুযোগ্য পুত্র, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগে সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাজেদুল হোসেন চৌধুরী দীপুর  নামাজের জানাজায় অংশ নিতে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার দশানী- মোহনপুর স্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর ) বাদ জোহর মোহনপুর ময়দানে সাজেদুল হোসেন চৌধুরী দীপুর নির্বাচনী এলাকাসহ  আওয়ামী লীগ ও সর্বস্তরের জনতার অংশগ্রহণে জানাজা সম্পন্ন হয়। দ্বিতীয় জানাযা  বাদ  আসর মতলব দক্ষিণ নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত হয়।

৪ ডিসেম্বর সোমবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, ঢাকা তৃতীয় জানাজা ও গুলশান আজাদ মসজিদে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে।

তার জানাজায় অংশ নেওয়ার জন্য সকাল থেকেই মোহনপুর  জনসমাগম বাড়তে থাকে। বেলা ১২টা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় দশানী- মোহনপুর স্কুল মাঠ ।

 

এখানে আগত শোকাহত নেতাকর্মী ও জনতা বলছেন, তারা সাজেদুল হোসেন চৌধুরী দীপু কে শেষ শ্রদ্ধা জানাতে এবং তার জানাজায় অংশ নিতে এসেছেন মোহনপুর।

 

জানাজা পূর্বে জেলা,উপজেলার আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দীপুর  বাবা বাংলাদেশ আওয়ামীলীগে প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী  মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ছেলের ও পরিবারের জন্য দোয়া কমনা করেন।এসময় তিনি আবেগ জড়িত কন্ঠে বলেন, পিতার কাদে সন্তানের লাশ যে কত ভারী তা একমাত্র সন্তান হারা বাবারাই বুঝে। আজা হাজার হাজার জনতা উপস্থিতি দেখে মনে হচ্ছে আপনারা আমার ছেলেকে কতটুকু ভালোবাসেন। আপনাদের ভালোবাসার ঋন কোনদিন পরিশোধ করতে পারবো না। তারপরও আমার ছেলে যদি কারো সাথে কো অন্যায় করে থাকে তাহলে ক্ষমা করে দিবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে।

 

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নূরুল হুদার বড় ছেলে তানভীর হুদা, মতলব উত্তর উপজেলা আওয়মীলীগের সভাপতি এ্যাড.রুহুল আমিন, সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লাহ মাস্টার, সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিএইচ কবির আহাম্মদ, মতলব উত্তর উপজেলা আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, মরহুমের ছোট ভাই রাশেদুল হোসেন রনি চৌধুরী, মরহুমের বড় ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ব্যরিস্টার আশফাক চৌধুরী মাহি ও তার ছোট ভাই রাহি চৌধুরী প্রমুখ।

 

হৃদরোগে আক্রান্ত হয়ে  ঢাকা ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার(২ ডিসেম্বর)সন্ধ্যা  ৫টা ২৭মিনিটে মৃত্যু  বরণ করেন।গত মঙ্গলবার( ২৮ শে নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাজেদুল হোসেন চৌধুরী দীপু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category