• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Headline
ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন অর্থের অভাবে থমকে যেতে পারে গোল্ডেন-৫ পাওয়া টুঙ্গিপাড়ার শয়নের স্বপ্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ নারী ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন

আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন মতলব উত্তরের কৃতি সন্তান মাঈনুল হোসেন খান নিখিল

Lovelu / ২০৬ Time View
Update : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

শহিদুল ইসলাম খোকন  :

 

 ঢাকা-১৪ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাঈনুল হোসেন খান নিখিল । রোববার (১৯ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের বুথ থেকে দলের থেকে ফরম সংগ্রহ করেন তিনি।

 

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে মাঈনুল হোসেন খান নিখিল বলেন, আমি ওয়ার্ড থেকে শুরু করে ঢাকা মহানগর ও কেন্দ্রীয় রাজনীতি করছি। বর্তমানে আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের লীগের সাধারন সম্পাদক পদে আছি। দলের দুর্দিনেও ছিলাম, এখন সুদিনে আছি এবং ভবিষ্যতেও থাকব। আমাদের প্রিয় নেত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমাকে যখন যে দায়িত্ব দেন আমি তখনই তা সঠিকভাবে পালন করতে চেষ্টা করি। নেত্রী আমার ওপর যে আস্থা রেখে আমাকে যুবলীগের সাধারণ সম্পাদক পদ দিয়েছেন আমি তার মর্যাদা রক্ষার চেষ্টা করেছি।তিনি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার বেপারে শতভাগ আশাবাদী। আমি মনোনয়ন পেলে বঙ্গবন্ধু কন্যার নির্দেশনায় আমার এলাকার উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। আশা করি আমার নেত্রী সব খোঁজ নিয়ে সঠিক সিদ্ধান্তটাই নেবেন। এতটুকু বলতে পারি যে, আমি মনোনয়ন পেলে যত প্রতিদ্বন্দ্বিতাই হোক না কেন, জনগণ আমাকে বিজয়ী করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category