• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করায় মতলবে এসি মিজানের পক্ষে আনন্দ মিছিল 

Lovelu / ২৫০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক  : 

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চাঁদপুর -২ (মতলব উত্তর -দক্ষিণ) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান এসি মিজানের পক্ষে আনন্দ মিছিল করা হয়েছে। 

 

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার খবর পেয়ে ১৬ নভেম্বর সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা থেকে আনন্দ মিছিলটি বের করা ছেংগারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর আওয়ামীলীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন কার্যালয়ের এসে শেষ হয়।

 

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন- ছেংগারচর পৌরসভার সাবেক সহায়ক সদস্য ও সাবেক ছাত্রনেতা আলীনূর বেপারি, ছেংগারচর পৌর বাজার সমবায় বনিক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, পৌর যুবলীগ নেতা কাউছার আলম, হারুন মিয়া, ছাত্রলীগ নেতা আকবর ফরাজি, ছেংগারচর কলেজ ছাত্রলীগ নেতা আলভি শাকিল প্রমুখ।

 

এসময় তারা বলেন, সঠিক সময়ে সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায়, গনতন্ত্রের মানষকন্যা, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা, দেশরত্ন শেখ হাসিনা’কে অভিনন্দন শুভেচ্ছা জানাই। সেই সাথে নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাই। তারা আরো বলেন, এই নির্বাচনে চাঁদপুর -২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন যেনো মতলবের জনবান্ধব ও কর্মী বান্ধব নেতা, মতলব উত্তর উপজেলা আওয়মীলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান এসি মিজানকে দেওয়া হয়।

 

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই১-৪ ডিসেম্বর, আপিল ৬-১৫ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতিক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ০৭ জানুয়ারী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category