• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার

প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা প্রয়োজন....আরিফ উল্যাহ সরকার

শিক্ষা, খেলাধূলা এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক….মনজুর আহমদ

Lovelu / ২৫৩ Time View
Update : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকালে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল হক পাটওয়ারীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আরিফ উল্যাহ সরকার।

বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর শাহজাহান মোল্লা, মহিলা কাউন্সিলর নুরুন নাহার শেফু, অভিভাবক হাজী শহীদ উল্লাহ, মাহবুবুল হক।

প্রধান অতিথি মনজুর আহমদ বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উন্মুক্ত সুযোগ জরুরি। পড়াশুনার পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলাধুলা ব্যবস্থার করা প্রয়োজন। শিক্ষার্থীদের পড়ালেখার সাথে মানবিক গুণাবলি অর্জন করতে হবে । শিক্ষা, খেলাধূলা এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক। ক্রীড়া, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। যার ফলে শিক্ষার্থীরা নিজেদের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।

মেয়র আলহাজ আরিফ উল্যাহ সরকার বলেন, প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা প্রয়োজন। শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব সমন্বয় করে চলতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করছি সেটা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। শুধু পড়া লেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। এসব কর্মকাণ্ড উন্নত জাতি গঠনে সহায়ক ভূমিকা যেমন রাখে, তেমনি আমাদের শরীর ও মনকে সতেজ রাখে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category