• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলব উত্তরে  শান্তি ও উন্নয়ন সমাবেশে

২৮ তারিখ দেখাইয়া বাকি খাওয়া বন্ধ করুন…মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

Lovelu / ২১৫ Time View
Update : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

গোলাম নবী খোকন:

 

 সাবেক মন্ত্রী,  বাংলাদেশ আওয়ামীলীগে প্রেসিডিয়াম সদস্য জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন,  বিএনপির মহা  সচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব  নাকি ২৮ তারিখ ঢাকায় কি হবে বলে আওয়ামীলীগকে ভয় দেখান। ফকরুল সাহেব ২৮ তারিখ দেখাইয়া বাকি খাওয়া বন্ধ করুন। আপনারা  যেই স্বপ্ন দেখেন, আপনাদের স্বপ্ন স্বপ্ননই থেকে যাবে। 

 

২১ অক্টোবর ( শনিবার) বিকাল মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মুজাদ্দেদিয়া  উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে  শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, আওয়ামীলীগ সরকারের অধীনেই নির্বাচন হবে,  সঠিক সময়েই হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে, কারন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আপনারা সকলে প্রস্তুত থাকুন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে  নৌকা প্রতিকে ভোট দিয়ে মতলবের উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।

 

ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের  সভাপতি দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে, মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য রেজওয়ান হোসেন খন্দকারের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ এর সদস্য জননেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক গাজী আইয়ূব আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, শাজাহান প্রধান, গাজী ইলিয়াছুর রহমান, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, সদস্য মনিরুজ্জামান সেন্টু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন শরীফ, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান মাষ্টার, আওয়ামীলীগ নেতা ওছমান গনি মাষ্টার, মহিলা আওয়ামীলীগ নেত্রী আসমা আক্তার লাকি,আওয়ামীলীগ নেতা ও সাবেক মেম্বার বিল্লাল হোসেন, গোলাম মোস্তফা, সাবেক ছাত্র লীগ নেতা আরিফুর রহমান মিয়াজী৷ জেলা ছাত্র লীগের সহ-সভাপতি ফকরুল ইসলাম রনি, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মানিক মোল্লা, ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category