• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি —– মো. মিজানুর রহমান (এসি মিজান)

Lovelu / ১৯৮ Time View
Update : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

মতলব উত্তরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (এসি মিজান) ।

তিনি শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর সাদুল্ল্যাপুর ইউনিয়নের সাদুল্ল্যাপুর নমকান্দি শ্রী শ্রী দূর্গা মন্দির ও বাগানবাড়ী ইউনিয়নের বাগানবাড়ী শ্রী শ্রী হরগৌরী শ্মশান শ্রী শ্রী দূর্গা মন্দির, ধনাগোদা রায়েরকান্দি নমসূত্রপাড়া দূর্গা মন্দির, ধনাগোদা রায়ের কান্দি ব্রাহ্মণ পাড়া দূর্গা মন্দির, বরুরকান্দি শ্রীীশ্রী দূর্গা মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শনে যান।

এ সময় হিন্দু সম্প্রদায়ের লোকজন ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন সবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (এসি মিজান)।
তিনি বলেন, পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য মতলব উত্তরের আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীদের পাহারাদারের ভূমিকায় থাকার আহবান জানান।

তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।

এসি মিজান বলেন, অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ, প্রত্যেক ধর্মের ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষা করতে হবে। এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলেই বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে হবে। কোনো ধর্মের ধর্মীয় চেতনাকে কোনোভাবেই আঘাত করা যাবে না।
প্রাচীনকাল থেকে এ দেশে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছেন। আমরা কোন রকম ধর্মীয় গোঁড়ামি বরদাশত করবো না। আইনশৃঙ্খলা বাহিনী পূজা মণ্ডপ তদারকিতে নিয়োজিত রয়েছে।

পূজা মন্ডপ পরিদর্শনকাল মতলব উত্তর পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার বাড়ৈ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরে আলম মুরাদ, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, বাগানবাড়ি ইউপি সদস্য সেলিম মোল্ল্যা, সাইফুল ইসলাম সুমন, যুবলীগ নেতা সোহেল, লেলিন খান, সেলিম রেজা মোহন, আলম শামসুজ্জামান, ছেংগারচর পৌর যুবলীগ নেতা কাউছার, ছেংগারচর সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আলভি শাকিল’সহ বিভিন্ন ইউনিয়নের থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category