• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলবের কলেজ ও মাদ্রাসায় শিক্ষকদের সাথে মত বিনিময়

জাতির উন্নয়ন ও অগ্রগতির পূর্বশর্ত হলো শিক্ষা….পরিকল্পনা প্রতিমন্ত্রী

Lovelu / ২৩১ Time View
Update : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন,জাতির উন্নয়ন ও অগ্রগতির পূর্বশর্ত হলো শিক্ষা। শিক্ষার মাধ্যমে তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক। দেশে শিক্ষার গুণগত মানকে বিশ্বমানে উন্নীত করতে শিক্ষক-অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের বর্তমানকে উজাড় করে দিতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

শনিবার (২১ অক্টোবর )চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামবাদে পরিকল্পনা প্রতিমন্ত্রীর নিজ বাড়িতে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় শিক্ষকদের সাথে মত বিনিময় কালে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন ।

প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ, ২০৩০ সালে মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, রূপকল্প ২০৪১ বাস্তবায়ন এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।

মতলব সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবংমুন্সীরহাট কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মেজবাহ উদ্দিন সরকার, ছেংগারচর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) ইয়াছিন হুসাইন ঢালী,নিশ্চিন্তর কলেজের অধ্যক্ষ কামাল হোসেন,নারায়নপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুহুল আমিন,মতলব রয়মনন্নেছা কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র সরকার, লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন,কালিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এনামুল হক, শরীফ উল্যাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরীফ হোসেন, ধনাগোদা তালতলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারুক হোসেস নারায়নপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মুক্তার হোসেন,লুধুয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামান,ছেংগারচর সরকারী কলেজের প্রভাষক কামরুর হাসান,রয়মনন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ,কালিপুর স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক এসএম শরীফ হোসেন,নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের প্রভাষক আল আমিন পারভেজ,মুন্সিরহাট কলেজের সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মৃধা,মুন্সিআজিম উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক কামরুর আহসান,সুজাতপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহীন খান,ধনাগোদা তালতলী স্কুল এন্ড কলেজের প্রভাষক আমিনুল ইসরাম আকাশ,মতলব সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোশারেফ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category