• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

বর্তমান প্রযুক্তির যুগে টিকে থাকতে শিক্ষার মানোন্নয়নের কোন বিকল্প নেই….. পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ২০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

বর্তমান প্রতিযোগিতাপূর্ণ প্রযুক্তির উৎকর্ষের যুগে টিকে থাকতে হলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের কোন বিকল্প নেই।
তবে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে  মানসম্মত শিক্ষকের প্রয়োজন এবং সরকার সেই কাজই করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম ।

মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুরে নারায়নপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

১৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে নারায়নপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

উপজেলা শিক্ষা অফিসার নাজমুন্নাহার এর সভাপতিত্বে এবং স্কুলের সহকারী শিক্ষক মাহমুদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুবিন সুজন।

বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক বিন জামান এমএ আজিজ বাবুল,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্মসাধারন সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন,
নারায়নপুর পৌর আওয়ামীলীগের সভাপতি
বজলুর রহমান মজুমদার,
নায়েরগাঁও উত্তর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা, মতলব পৌর কাউন্সিলর পারভেজ মিয়াজী,
আওয়ামীলীগ নেতা ফারুক পাটোয়ারী,
নারায়নপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহবায়ক ওছমান গনি পাটোয়ারী,
সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিনা বেগম,অভিভাবক শামসুন্নাহার,
প্রধান শিক্ষক মামুন মিয়া,
নারায়নপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম  বলেছেন, জনগণ সঙ্গে না থাকায় বিএনপির আন্দোলনের পালে কোনদিন হাওয়া লাগেনি, নির্বাচনের আগে কতটুকু লাগবে তাও বুঝা যাচ্ছে।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আগামী নির্বাচনে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করবে।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৩ সালে যুদ্ধ বিধবস্ত দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের মাধ্যমে সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন। এখন প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়ন, মাল্টিমিডিয়া ক্লাশ রুমসহ আধুনিকায়নের সকল ব্যবস্থা নেওয়া হয়েছে; যা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category