• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

চাঁদপুর পদ্মা-মেঘনায় জাকটাসহ মাছের ডিম ও রেণু পোনা রক্ষায় বিশেষ কম্বিং অপারেশ

Lovelu / ৪৯৬ Time View
Update : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর পদ্মা-মেঘনায় জাকটাসহ মাছের ডিম ও রেণু পোনা রক্ষায় বিশেষ কম্বিং অপারেশন চলছে। মাছের ডিম, লার্ভী ও রেণু পোনা ধবংসকারী বেহুদি জাল, মশারি জাল, চরঘেরা জাল, বেড় জাল,কারেন্ট জাল,মশারি জাল ৬. ৫সেমি. অপেক্ষা ছোট ফাঁসের ইলিশ জাল ব্যবহার মৎস্য আইনে সম্পূর্ণ নিষিদ্ধ করা হলেও অসাধু জেলেরা তা মানছে না। তাই মৎস্যসম্পদ ধবংসকারী এসব অবৈধজাল ব্যবহার বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চলছে।

ইলিশ রক্ষা বিষয়ক চাঁদপুর জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি জেলা প্রশাসককের নির্দেশনায় জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানের নেতৃত্বে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড, নৌ বাহিনী, নৌ পুলিশের সমন্বয়ে সম্মিলিত বিশেষ কম্বিং অপারেশন এখন চলমান।

ইতিমধ্যে ৩টি ধাপে এ অভিযান পরিচালিত হয়েছে। এতে ১শ’ ২৭ অভিযান ও ৩৫ টি মোবাইল পরিচালনা করা হয়। ৪র্থ ধাপেও জেলার মতলব উত্তর, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় নদীতে এ বিশেষ কম্বিং অপারেশন পরিচালিত হবে।

চাঁদপুর জেলা টাক্সফোর্স সূত্র জানায়, নভেম্বর – মার্চ পর্যন্ত উপকূলীয় এলাকায় বিশেষভাবে চাঁদপুর পদ্মা-মেঘনা নদীতে জাকটাসহ বিভিন্ন মাছের ডিম, লার্ভী ও রেণু পোনা ধবংসকারী বেহুদি জাল, মশারি জাল, চরঘেরা জাল, বেড় জাল,কারেন্ট জাল,মশারি জাল ৬. ৫সেমি. অপেক্ষা ছোট ফাঁসের ইলিশ জাল ব্যবহার মৎস্য আইনে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

মৎস্যসম্পদ ধবংসকারী এসব অবৈধজাল ব্যবহার বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চলছে। সম্মিলিত বিশেষ কম্বিং অপারেশন উপলক্ষে স্থলপথ, নৌপথে মাইকযোগে এবং বিভিন্ন পত্র-পত্রিকা ও সংবাদ-মাধ্যমে প্রচার-প্রচারণা ও জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category