• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলব উত্তর উপজেলা পরিষদের সাধারণ ও আইন শৃঙ্খলা সভা

Lovelu / ১৭৭ Time View
Update : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। এরআগে মাসিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।

সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, একাডেমিক সুপার ভাইজার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু, পল্লী বিদ্যুৎতের ডিজিএম মোঃ শামসুদ্দিন, ফরাজী কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, মোহনপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক হোসেন, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আজিম পাঠান স্বপন, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক খোকন, সাংবাদিক ফারুক হোসেন ও সাংবাদিক আরাফাত আল-আমিন প্রমুখ।
সভায় উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন উপস্থিত ব্যক্তিবর্গ।
সড়কে যত্রতত্র ড্রেসিং পাইপ অপসারণ, বেরীবাঁধ সড়ক আগাছামুক্ত করণ, অযাচিত মামলা নির্মুল, মাদক নিয়ন্ত্রণ’সহ নানান বিষয় নিয়ে পর্যালোচনা হলে এসব সমস্যা সমাধানে আইন শৃঙ্খলা কমিটির দৃষ্টি আকর্ষণ করেন উপস্থিত ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category