• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

শাহ সোলেমান লেংটার মাজার শরীফ জিয়ারত

সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করুনঃ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

Lovelu / ১৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

গোলাম নবী খোকন:

সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, এখনই সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে।এখন আর ঘরে বসে থাকার সময় নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে। জনসাধারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে হবে। নৌকা মার্কার কথা বলতে হবে। তাহা হলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে সুবিধা হবে ও আপনারা সফল হবেন।

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বার বিকালে মতলব উত্তর উপজেলার হযরত শাহ্ সোলেমান লেংটার মাজার জিয়ারত শেষে আলহাজ্ব ইদ্রিস আলী সরকার বাড়ির মাঠ প্রাঙ্গণে সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই। দেশের চলমান স্থিতিশীলতা বিনষ্টের জন্য তারা যতই চেষ্টা করুক, কখনও সফল হবে না। আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচু্যুত করার শক্তি বিএনপির নেই। তারা এসব করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়, এরা দেশ ও জাতির শত্রু।

তিনি আরোও বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রাখুন।

সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সির সভাপতিত্ত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য জননেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু, বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দীন, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তার সরকার প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গাজী আইয়ূব আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, বাংলাদেশ আওয়ামীলীগ উপ কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ আহসান, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সহ -সম্পাদক আশফাক চৌধুরী মাহী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন শরীফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, সাবেক যুবলীগ নেতা মিজানুর রহমান মিঠু, বাগান বাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা নান্নুমিয়া, ষাটনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্লা সরকার, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবান সরকার (সুবা), সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক খোকন, ছেংগারচর পৌর আওয়ামিলীগের ভার প্রাপ্ত সভাপতি মনির হোসেন বেপারী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খাঁন, ছেংগারচর পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম ডাবলু, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর সংগঠনের সভাপতি জুয়েল, সাদুল্লাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক খোকা, যুব লীগ নেতা মহসিন হোসেন সিয়াম, মহিলা আওয়ামীলীগ নেতৃ শান্তা ইসলাম পুষ্প, হাসিনা বেগম, শিলামনি সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category