• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

মতলবের নারায়নপুর পৌরসভা বাতিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Lovelu / ২৭৯ Time View
Update : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নে পৌরসভা বাতিলের দাবীতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। আজ ২০ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় পয়ালী এলাকায় মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

জানা যায়, ওই দিন নারায়ণপুর পৌরসভা বাতিলের দাবীতে স্থানীয় পয়ালী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি জোড়পুল এলাকা ও চরপয়ালী এলাকা প্রদক্ষিণ করে পয়ালী এলাকায় সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিলের পূর্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী জানায়, নারায়নপুর ইউনিয়নে ৯০ ভাগ কৃষক। এ ইউনিয়নে আবাদি কৃষি জমির পরিমান ১৩হাজার ৩৮ হেক্টর, ৫% ব্যবসায়ী ও ৫% চাকুরীজীবি ও প্রবাসী রয়েছে। যেহেতু এ ইউনিয়নে কৃষি জমির পরিমান বেশী, তাই এখানে পৌরসভা নয়, ইউনিয়ন থাকা আবশ্যক।

নারায়ণপুর ইউনিয়নের মনিগাঁও এলাকার হাসান গাজী ও মোঃ আলাউদ্দিন জানান, অবকাঠামোগত উন্নয়ন না থাকা, ৯০% লোক কৃষক ও শ্রমিক এবং পৌরসভার ট্যাক্স, ভ্যাট থেকে অব্যাহতির জন্যই আমরা পৌরসভা চাই না।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার বলেন, ইউনিয়ন বা পৌরসভায় সরকারের বিপক্ষে আমি নই। এ ইউনিয়নে কৃষক ও শ্রমিক বেশী। পৌরসভার ট্যাক্স, ভ্যাট থেকে ইউনিয়নবাসীকে মুক্ত রাখতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category