• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মতলব উত্তরে উন্নয়ন সমাবেশ

শেখ হাসিনা যতদিন আছেন, কোন ভয় নেই…..পরিকল্পনা প্রতিমন্ত্রী

Lovelu / ২৬৮ Time View
Update : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, একদল লোক আছে, যারা নির্বাচন আসলেই মানুষদের ভুল বুঝানোর চেষ্টা করে, বেহেস্ত ও দোজখের ভয় দেখায়। কোন কাজে নাই শুধু সমালোচনায় ব্যস্ত থাকে। এদের থেকে দূরে থাকতে হবে। শুধু মনে রাখবেন কে কি করেছে, শেখ হাসিনাকে মনে রাখতে হবে। তিনি গরীব মানুষের পরম বন্ধু। শেখ হাসিনা যতদিন আছেন, কোন ভয় নেই।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরমাছুয়ায় এক উন্নয়ন সমাবেশের প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও আওয়ামী লীগ সরকার বরাবরই কর্মীবান্ধব। গরীব ও অসহায় মানুষের পাশে থাকাই হলো আওয়ামী লীগের রাজনীতি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন বাজি রেখে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেজন্য দেশের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই।

প্রতিমন্ত্রী আরো বলেন, এই সরকারের আমলে ভূমিহীনদের ঘর, কমদামে চাউল, ছাগল, মুরগী, হাঁস, নগদ টাকা, ভাতার কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ নানাভাবে সহায়তা দেয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য যা প্রয়োজন তার সবই করা হচ্ছে।

ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা যুবলীগের অন্যতম সদস্য গাজী সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহমদ,ছেংগারচর পৌর মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাষ্টার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মতলব পৌরসভার প্যানেল মেয়র বুলবুল চৌধুরী,ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ভুলন চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাডভোকেট আখতারুজ্জামান, ফরজিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনির হোসেন বেপারী, মাহবুব আলম মিস্টার, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category