• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

স্থানীয় সরকার দিবস উপলক্ষে মতবিনিময় সভা

ছেংগারচর পৌরসভা হবে দুর্নীতিমুক্ত স্মার্ট পৌরসভা …..মেয়র লায়ন আরিফ উল্ল্যাহ সরকার

Lovelu / ২৬১ Time View
Update : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

শহিদুল ইসলাম খোকন  :

ছেংগারচর পৌর সভার মেয়র লায়ন আরিফ উল্ল্যাহ সরকার বলেছেন,ছেংগারচর পৌরসভা ছিল একটি অবহেলিত পৌরসভা ছিল। আমি দায়িত্ব পাওয়ার পর থেকে চেষ্টা করছি সঠিকভাবে নাগরিক সেবা নিশ্চিত করতে। এই পৌরসভায় মাদক কারবারী থাকতে পারবেনা। পৌরসভার কোন কাজে অনিয়ম দুর্নীতি চলবে না। এ পৌরসভা হবে দুর্নীতিমুক্ত ও স্মার্ট পৌরসভা।

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরের ছেংগারচর পৌরসভা অডিটোরিয়াম জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি কোন কাজ থেকে একটি পয়সাও পার্ছেন্টিজ নিবো না। সিডিউল অনুযায়ী কাজ করতে হবে। এজন্য পৌরবাসী আপনারা আমার পাশে থাকবেন। কারন পৌরসভার সকল কাজে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া উন্নয়ন করা সম্ভব না। পৌরসভার উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। এগুলো বাস্তবায়ন হলে পৌরবাসী আর আবহেলিত থাকবে না।

 

 

 

 

 

 

 

ছেংগারচর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে ও কাউন্সিলর শাহজালাল মোল্লা সঞ্চালয়নায় সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছালমা বেগম, নূরুন্নাহার, আকলিমা বেগম, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ও সাবেক সহায়ক সদস্য রেফায়েত উল্লাহ দর্জি, ওয়ার্ড কাউন্সিলর আবদুল মান্নান বেপারি, আমান উল্লাহ সরকার, আনোয়ার হোসেন, সবুজ মিয়া, লায়ন জাহাঙ্গীর আলম, বোরহান উদ্দিন, হারিছ খান, শাহজালাল মুফতি, ছেংগারচর বাজার পৌর বনিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর।

আরো বক্তব্য দেন- ছেংগারচর পৌর যুবলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান মুফতি, পৌর যুবলীগ নেতা শাহিন মাস্টার,মিল্টন সরকার, যুব সংহতির সভাপতি নূরুল হুদা, ছেংগারচর ডিগ্রি কলেজে ছাত্রলীগ নেতা মো.সিয়াম হোসেন প্রমুখ।

এর আগে একটি র‌্যালি বের করা হয়েছে। র‌্যালিটি ছেংগারচর পৌরসভা থেকে বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category